বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১১

সকাল বেলার কুয়াশা

সকাল সকাল ঘুম থেকে উঠলাম। মোবাইলে ৭টা ২০ মিঃ। অনেক দিন সকালবেলা হাঁটা হয় না, আজ হাঁটমু।
৭টার সময় রোদের এত তেজ দেখে অবাক হচ্ছি, চোখ মেলে রাখতে কষ্ট হচ্ছে। এই সাত সকালে মুখবই(facebook) এর নোটিফিকেশানে মোবাইল ভরে যাচ্ছে কিন্তু একটা নোটিফিকেশানেও প্রাসঙ্গিক না। দুনিয়াতে মেজাজ খারাপ হওয়ার উপাদান এ ভরপুর। এই মুহূর্তে আমার মেজাজ হট।

খিদা লাগতাসে। সকাল সকাল ঘুম থেকে উঠলে পেট শুধু বাকবাকুম করে। পকেটে মাত্র ৯ টাকা আছে। কাছেই এক দোস্তের বাসা, তার কাছে ১২০০ টাকা পাই।
পুলকের বাসায় অনেক দিন যাওয়া হয় না প্রায় ৮ মাস। আগে তো রোজ সকালে যাইতাম, পর পর ৩ বছর প্রতিদিন পুলকের বাসায় গেছি। আজ অবধি এত নিয়ম মেনে আমি আর কোন কাজ করতে পারি নাই। আজও যাইতাম, আমার কোন সমস্যা ছিল না কিন্তু উপায় নাই। পুলক দোস্ত বিয়া করসে এক বছর চলতাসে তাই মন চাইলেও যাই না। বিবাহিত এক বন্ধুকে সাত সকালে বিরক্ত করতে চাই না। বিয়া করার আগে সে সম্পূর্ণ ভাবেই আমার বন্ধু ছিল আজ সেখানে সীমাবদ্ধতা যুক্ত হয়েছে।
শুনতাছি সে নাকি বাবা হইবো। ভাবতাছি পুলকের সন্তান হইলে ওই ১২০০ টাকা দিয়া একটা গিফট কিনে দিমু। তাই পাওনা টাকা আনতে যাই না।


তাড়াতাড়ি বাসায় যাই। খিদায় মনে হয় পেট ভেঙ্গে যাইবো। আর সকালে বের হইমুনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন